মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

COVID-19 ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী নির্দেশনা

Rapid Newsপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ৯:১৭ · ২ মিনিটে পড়ুন
COVID-19 ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী নির্দেশনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

১৯ এপ্রিল ২০২০

রবিবার বর্তমানে COVID-19 ব্যবস্থাপনার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রাদানকারী ব্যাপকভাবে সংক্রমিত হওয়ায় হাসপাতাল স্বাস্থ্য সেবা হুমকির মুখে পতিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় সংক্রমণ হতে বিরত রাখার জন্য এবং স্বাস্থ্যসেবাপ্রদানকারীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীগণকে জরুরী নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।

১। COVID-19 ব্যবস্থাপনার জন্য হাসপাতালে কর্মরত সকল সেবাপ্রদানকারীদের সমন্বয়ে তিনটি টিম গঠন করতে হবে।

২। প্রতি টিম একনাগাড়ে ১০ দিন ২/৩ শিফটে ৮-১২ ঘন্টা রোস্টার করে ডিউটি পালন করবে।

৩। ডিউটি চলাকালীন সময়ে টীমের সকল সেবা প্রদানকারীগণ নিরাপত্তার জন্য গেস্ট হাউস অথবা হোটেলে অবস্থান করবেন। গেস্ট হাউস/ হোটেল জেলা কমিটির সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করবে।

৪। ১০ দিন ডিউটি পরবর্তী ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন।

৫। এক টীমের কোয়ারেন্টাইন চলাকালে অন্য টীম কাজ করবেন এবং রোষ্টার ডিউটি শেষে হোটেলে অবস্থান করবেন।

৬। বর্ণিত working modality তে তিনটি টীমের সেবাপ্রদানকারী সমানভাবে সমন্বয় করে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ মোতাবেক কাজ করবেন।

৭। ৫০ বছরের উর্দ্ধে এবং গর্ভবতী সেবা প্রদানকারীগণ টীমের বাইরে থাকবেন এবং telemedicine এর মাধ্যমে সেবা প্রদান করবেন।

৮। বর্নিত টিমে সকল discipline এর চিকিৎসকগণ অন্তর্ভূক্ত হবেন।

৯।হোটেলে অবস্থান, থাকা, যাতায়াত এবং খাওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রেরীত চাহিদা প্রাপ্তি সাপেক্ষে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের অনুরোধ পাঠানো হবে।

১০। MSR বরাদ্দ হতে স্থানীয়ভাবে Quality PPE এর সরবরাহ নিশ্চিত করতে হবে।

১১। PPE ব্যবহার এবং খোলার বিষয়ে সুনির্দিষ্ট নিয়মাবলী পালন করতে হবে।

সেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে বর্ণিত বিষয় সমূহ অবিলম্বে বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ তাহিয়া তাসনিম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।