শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

CORD BLOOD BANKING একটি স্বপ্নময় সম্ভাবনা – ১

 Umbilical cord বা নাড়ি – পাতলা, লম্বা টিউবের মত আকৃতির যা নবজাতকের নাভিমূল এবং প্লাসেন্টা বা ফুলের মাঝে যোগাযোগ রক্ষা করে। (আমাদের দেশে অনেকেই প্লাসেন্টাকে ফুল বলে থাকে, বাচ্চা হবার পর যেটি মায়ের থেকে আলাদা করে ফেলে দেওয়া হয়) যেটি মাংসপেশি দিয়ে তৈরি, যা দিয়ে বাচ্চা জরায়ুর মাঝে মায়ের কাছ থেকে রক্তের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের বর্জ্য ইত্যাদি সবকিছু আদান প্রদান করে। বাচ্চা জন্মদানের পর অপ্রয়োজনীয় বলে এটি ফেলে দেওয়া হয়।কিছু ক্ষেত্রে এর উপরের আবরন দিয়ে কিছু চিকিৎসার কাজেও ব্যবহৃত হত। বিজ্ঞানের উন্নতির ধারায় আজ আমরা জানতে পারছি এই নাড়ি(কর্ড) ও ফুলের মাঝে থাকা এবং পরবর্তীতে জন্মের পর ফেলে দেয়া রক্তের গুরত্ব। বর্তমানে ৮০ টির অধিক রোগের নিরাময়ে এই রক্তের উপযুক্ত ব্যবহার রয়েছে বলে প্রমানিত। Stem cell এর প্রাচুর্যের কারনে Transplant ( বোন ম্যারো ইত্যাদি) এর ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। এক হিসাবে দেখা গিয়েছে বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজারের বেশি Transplant এই কর্ড ব্লাড দিয়ে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। একটা উদাহরণ দেয়া যাক। থ্যালাসেমিয়া নামক রক্তরোগের সাথে আজকাল অনেকেই পরিচিত। আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রক্তের এই রোগ ওষুধ দিয়ে নিরাময় যোগ্য নয়। তাই এই রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা বলতে গেলে শুধু নিয়মিত রক্ত প্রদানের মধ্যেই সীমাবদ্ধ। আছে রক্ত সঞ্চালনজনিত নানারকম জটিলতা ও জীবনভর চিকিৎসা ব্যয়। নিরাময় এভাবে হয় না। থ্যালাসেমিয়া নিরাময় একমাত্র সম্ভব Bone Marrow Transplant এবং Gene Therapy এর মাধ্যমে। দ্বিতীয়টি এখনও বাইরের দেশ গুলতেই দুষ্প্রাপ্য। তাই একমাত্র ভরসা Bone Marrow Transplant.লক্ষাধিক মানুষ কে Bone Marrow Transplant করার মত ডোনার পাওয়াও বলতে গেলে অসম্ভব। বিকল্প হিসাবে উন্নত বিশ্ব কর্ড ব্লাড (cord blood)কেই বেছে নিয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পক্রিয়া অনুসরণ করা হয় । শুধু থ্যালাসেমিয়া নয়, আমাদের সাম্প্রতিক চিন্তার মাঝে যোগ হয়েছে অটিজম। সন্তান একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ধরা পড়েনা বলে অনেক ক্ষেত্রেই এটি চিন্তার কারন হয়ে দাড়ায়।এই ক্ষেত্রেও কর্ড ব্লাডের চমৎকার ভূমিকা রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে দেখা যায় জন্মের পর অপরিণত স্বল্পওজনের বাচ্চাকে চিকিৎসার জন্য নিওনেটাল আইসিইউ তে বেশ অনেকদিন রাখতে হয়। এসময়ে বাচ্চার রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। বাচ্চাকে রক্ত দিতে হয়। আরেকজনের শরীরের রক্ত বাচ্চার জন্য অনেক সময় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।(এ প্রসঙ্গে বিস্তারিত লিখা হবে পরে)। জন্মের পর কর্ড ব্লাড থেকে নির্দিষ্ট অংশ পৃথক করে রেখে দিলে প্রয়োজনে সেটিই বাচ্চার জন্য ব্যবহার করা যায়। অর্থাৎ বাচ্চা আগে যে রক্তের মাধ্যমে তার মায়ের কাছ থেকে পুষ্টি পেতো, সেই রক্তই সংরক্ষণ করলে তা জন্মের বেশ কিছুদিন পরেও প্রয়োজনে বাচ্চার শরীরে দেয়া যেতে পারে। যা ভিন্ন ডোনারের দেয়া রক্তের তুলনায় নিরাপদ। এত গুনের আধার এই কর্ড ব্লাড সংগ্রহ করা কিন্তু সহজ সাধ্য। এতে মা এবং বাচ্চার কারও ক্ষতির সম্ভাবনা থাকেনা। সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরন করে একে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করলে ১০ বছর পর্যন্ত এর কার্যকারিতা ধরে রাখা যায়।নিজের সন্তানের ভবিষ্যৎ নির্বিঘ্ন করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন প্রতিটি বাবা মায়ের জন্য। আজকের সঠিক সিদ্ধান্তই হয়ত আপনার সন্তানকে ভবিষ্যৎ সুরক্ষা দিবে। তথ্যসূত্র – ACOG, modern method of blood banking

ডা. আশরাফুল হক

ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।