লকডাউনে শেবাচিমের মেডিসিন ইউনিট-৩
প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০, শুক্রবার লকডাউন করা হয়েছে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ (পুরুষ)। সিদ্ধান্তটি শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মেতাবেক নেয়া হয়। একইসঙ্গে ইউনিটে কর্মরত সকল চিকিৎসক এবং সংশ্লিষ্ট নার্সদের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। গত ১৩ এপ্রিল এক অজ্ঞান রোগীর জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের তথ্য গোপন…