চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালো চাঁদপুর জেলা পুলিশ
প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ বর্তমান করোনা মহামারীতে রাষ্ট্রের সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন প্রতিনিয়ত জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন, তখন এই সম্মুখ যোদ্ধাদের মনোবল বাড়াতে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা পুলিশ। করোনাকালে সেবাদানকারী দুই সম্মুখ যোদ্ধাদের মধ্যে এ রকম সহযোগিতামূলক মনোভাব যেনো এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করেছে। পুলিশের কাছ থেকে উপহার সামগ্রী পেয়ে…