দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫ জন
প্ল্যাটফর্ম নিউজ, ১৩ ডিসেম্বর ২০২০, রবিবার গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩৫৫ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩২ জন এবং সুস্থ হয়েছেন ৩,৩৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪,৯০,৫৩৩ জন, মোট মৃতের সংখ্যা ৭,০৫২ জন এবং সর্বমোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪,২০,৮৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।…