পিপিই আছে কি নেই- কান পাতলেই শোনা যায়
প্ল্যাটফর্ম নিউজ, ১৮ই এপ্রিল, ২০২০: চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি আছে কিনা এই প্রশ্নে প্রাসঙ্গিকভাবে এসে যায় মানসম্মত সুরক্ষা সামগ্রীর সরবরাহ ও ব্যবহার কতটা হচ্ছে তা খতিয়ে দেখা। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত মানসম্মত পিপিই সরবরাহ করা হয়েছে, আরো দেয়া হবে। গণমাধ্যমে বহুবার একথা প্রচারিত হয়েছে। কিন্তু মাঠপর্যায়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপজেলা পর্যায়ের চিকিৎসা কর্মকর্তা, বেসরকারি…