করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলেন আরেক চিকিৎসক
প্ল্যাটফর্ম নিউজঃ মঙ্গলবার, ২ জুন, ২০২০ কোভিড-১৯ মহামারীতে শহীদ হলেন আরো একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. মঞ্জুর রশিদ চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ মঙ্গলবার (২রা জুন) আনুমানিক সকাল ১১ টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়। ডা. মঞ্জুর রশিদ চৌধুরী সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ এর ১৪তম ব্যাচ(সিওমেক-১৪)…