বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম
প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 'প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র ৮ জনের চিকিৎসকের দল। মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন - ডা. মো. মামুনুর রশীদ জামি (কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি), ডা. শরিফ শাহরিয়ার (প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক), ডা. মো. তানভীর…