মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
দুর্যোগ

আম্ফানে তলিয়ে যাওয়া জনপদে ক্ষতিগ্রস্তদের পাশে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুন ২০২০, ৩:৫৫ · ২ মিনিটে পড়ুন
আম্ফানে তলিয়ে যাওয়া জনপদে ক্ষতিগ্রস্তদের পাশে প্ল্যাটফর্ম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন ২০২০, শনিবার

সুপার সাইক্লোন আম্ফান-এ দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল খুলনার কয়রা উপজেলা। সেখানে বেরিবাঁধ ভেঙ্গে লোনা জলে তলিয়ে গেছে হাজার হাজার মানুষের বাড়ি ঘর, মাছের ঘের, গবাদিপশু ও লক্ষ লক্ষ টাকার ফসলের খেত। অত্র এলাকার মানুষ উচু রাস্তার উপর ঢিবিতে টোং বানিয়ে পানিবন্দি হয়ে এখন মানবিক জীবন যাপন করছে।

এই ক্রান্তিকালে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”। তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে কয়রার অসহায় মানুষদের জন্যে অনুদান সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় তারা কয়রা উপজেলার কয়রা ইউনিয়ন ও উত্তর বেদকাশি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কাঠমরচর, হাজতখালী, বেদকাশী, গাজীপাড়া, কাটকাটা সংলগ্ন গ্রামগুলোর প্রায় ১৩০টি পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি পরিবারের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম পেয়াজ, ২ টি মোমবাতি এবং ১টি ম্যাচ প্যাকেট। ঔষধ সামগ্রীর মধ্যে ছিল প্যারাসিটামল, এমোডিস, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত খাদ্য ও ওষুধ সামগ্রী পেয়ে বানভাসি গ্রামের মানষ খুবই খুশি হয়েছেন। উপহার সামগ্রী নিয়ে উত্তর বেদকাশি ইউনিয়নের বিধবা হাওয়া বিবি বলেন

“ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে। ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে আমরা এখন সাইক্লোনে থাকছি। এমন সময় ত্রাণ পেয়ে কিছুটা হলেও উপকার হয়েছে।”


প্ল্যাটফর্মের পক্ষ থেকে খুলনা সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহফুজ রনির নেতৃত্বে কর্মীরা এই অসহায় মানুষের পাশে দাড়ান। তারা ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে দাড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি সমাজে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এসকল অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্যে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 'প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র ৮ জনের চিকিৎসকের দল। মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন…

এমবিবিএস চূড়ান্ত পেশাগত লিখিত পরীক্ষা স্থগিতঃ চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২০ জুন, ২০২২ চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক অনুষ্টিতব্য সকল পেশাগত এমবিবিএস (নতুন ক্যারিকুলাম) পরীক্ষা নভেম্বর/২০২১ এবং (পুরাতন ক্যারিকুলাম) পরীক্ষা জানুয়ারি/২০২২ ইং সালের অদ্য ২০/০৬/২০২২ ইং তারিখের বায়োকেমিস্ট্রি ও অবস এন্ড গাইনী (পেপার-২) এবং…

বজ্রপাত থেকে নিজেকে বাঁচাতে মেনে চলুন জরুরি নির্দেশনা

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২১, মঙ্গলবার বজ্রপাত একটি সাধারণ বিষয় হলেও বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এর প্রভাব সবচেয়ে বেশি। বজ্রপাতে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রাণহানি হচ্ছে। বজ্রপাতের বিষয়টি ভূমিকম্পের মতোই প্রাকৃতিক এবং অতি আকস্মিক একটি…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।