বিতরণ দেখিয়ে ‘লোপাট’ ২৪ লাখ টাকার পোশাক; অভিযোগ কলেজের সচিবের বিরুদ্ধে
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া ২৪ লাখ টাকার পোশাক দুই বছরেও বিতরণ হয়নি। অথচ কাগজে-কলমে এসব পোশাক বিতরণ সম্পন্ন দেখানো হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে। অভিযোগ উঠেছে, বিতরণ না করেই সরকারি বরাদ্দ আত্মসাৎ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, পোশাক বিতরণে কোনো অনিয়ম হয়নি। কর্মচারীদের বরাতে জানা গেছে,…