করোনায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, ২৭ এপ্রিল, ২০২১, মঙ্গলবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দেশের আরো এক চিকিৎসক ডা. ফরিদুল আলম রেজা শোকরানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন। জানা গিয়েছে গত ১৫ দিন যাবত করোনার সঙ্গে লড়াই করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আজ ২৭শে এপ্রিল, ২০২১ সকাল ১০.৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডা. ফরিদুল আলম চকোরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বপ্রথম…