কর্মচারীদের কর্মবিরতিতে এক মাস ধরে বন্ধ টিকাদান কর্মসূচি, ঝুঁকিতে দেশের লাখ লাখ শিশু
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ উচ্চতর বেতন স্কেলের দাবিতে সারা দেশে গত ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন ইপিআই কর্মীরা। কর্মবিরতির কারণে কার্যত বন্ধ হয়ে গেছে নবজাতকসহ শিশুদের ১০টি রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম। ফলে দেশের লাখ লাখ শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছে।এছাড়া কর্মবিরতির কারণে কার্যক্রম বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জানা গেছে, পোলিও, হুপিং কাশি, যক্ষ্মা, ধনুষ্টংকার,…