দেশে করোনায় আরো ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭ জন
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২১, শনিবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ৫৪৭৭ জন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।…