দুই মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৪০ স্বাস্থ্য কর্মকর্তা নির্বাচিত
বিশেষ বুনিয়াদি (ফাউন্ডেশন) প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য ৪০ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা চিকিৎসককে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদফতর। দুই মাস মেয়াদি এ বুনিয়াদি প্রশিক্ষণ রাজধানীর বিয়াম বাংলাদেশ ইনষ্টিটিউট অব অ্যাডমিনিষ্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। ২৪ থেকে ৩৩তম বিসিএসে উত্তীর্ণ এ সকল কর্মকর্তা বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক…