ফরিদপুর মেডিকেলের চিকিৎসকের উপর স্থানীয় নেতার হামলাঃ ছুরিকাঘাতে গুরুতর জখম
প্ল্যাটফর্ম রিপোর্টঃ আজ ১৮ ই মে, ২০১৯ ভোররাতে সেহেরির পর, ফরিদপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. আদনান ইব্রাহিম, ডা. রায়হানুল ইসলাম এবং এফ-২৪ ব্যাচের শিক্ষার্থী রেদোয়ান এর উপর মর্মান্তিক এবং ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। তাদেরকে ছোরা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে, ছাত্রলীগের স্থানীয় নেতা ও সন্ত্রাসীরা। ডা. আদনান ইব্রাহিম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় ছিল। রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি করার পরে,…