অসহায় ও দরিদ্রদের পাশে মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট
প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে, ২০২০ মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে সাভার ও তার আশেপাশের এলাকায় অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত ৫২টি পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার (৩রা মে) করোনার সকল সরকারি নির্দেশনা মেনে তাদের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সভাপতি সৌরভ চন্দ্র দাস বলেন, 'বর্তমান…