কুইজ প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের সাফল্যের ইতিহাস
কুইজে ঢাকা মেডিকেল কলেজের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনের জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড রানারআপ হয়। ১৯৮৭ সালে বাংলাদেশ টেলিভিশনে জ্ঞান জিজ্ঞাসাঃ জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ দল। এই দলের নেতৃত্বে ছিলেন কে ৪০ ব্যাচের আবদুল হানিফ টাবলু স্যার। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক। এছাড়াও ছিলেন কে ৪১…