মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের সোনালী ইতিহাস

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ জুন ২০১৫, ১১:৩৬ · ২ মিনিটে পড়ুন
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের সোনালী ইতিহাস
লেখার আকার

মীর্জা মাহজারুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচ কে ৫ এর ছাত্র। আগে চারটি ব্যাচ কলকাতা মেডিকেল কলেজ থেকে মাইগ্রেট করা। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ভাষা সৈনিক এই অধ্যাপক ছিলেন gastrojejunostomy with vagotomy এই সার্জারিতে উপমহাদেশে কিংবদন্তী। তাঁর আরেকটি পরিচয় তিনি ছিলেন একজন ফুটবলার। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে তারুবালা শিল্ডে স্যার এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ দল ওয়ারীর মত তখনকার শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

১৯৬২-৬৩ মৌসুমে ঢাকা মেডিকেল কলেজ ক্রিকেট দল ঢাকা বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

ঢাকার ঘরোয়া ক্রিকেটে একসময় নিয়মিত ও জনপ্রিয় টুর্নামেন্ট ছিল দামাল সামার ক্রিকেট টুর্নামেন্ট। পরে নাম বদলে যেটি হয়েছিল দামাল স্মৃতি টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার পার্শ্বপ্রতিক্রিয়ায় হারিয়েই গিয়েছিল টুর্নামেন্টটি। এই দামালকে জানেন? তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। খেলাপাগল দামাল ছিলেন ১৯৪৯-৫০ এর দিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রসংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক। পাকিস্তান এ দলে তিনি ছিলেন ওপেনিং ব্যাটসম্যান। পরে ডাক্তারি পাস করে তিনি পাকিস্তান দলেরও নির্বাচক কমিটির অন্যতম সদস্য হন। তখন পাকিস্তানের প্রথম অধিনায়ক আবদুল হাফিজ কারদারের স্মৃতিতে কারদার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো পূর্ব পাকিস্তানে। স্বাধীনতার পর যখন সেটা শুধুই ‘সামার’ নাম নিয়ে শুরু হবে হবে করছে, তখনই হার্ট অ্যাটাকে মারা যান দামাল ভাই। টুর্নামেন্টের সঙ্গে তাই তাঁর নাম জুড়ে দিয়ে করা হয় ‘দামাল সামার ক্রিকেট’।

লেখকঃ রজত দাশগুপ্ত 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।