করোনা দুর্যোগে রেডিওলজিস্টদের ফ্রি সেবা
২৪শে মার্চ ২০২০: করোনা(COVID-19) আক্রান্ত রোগীদের অনেকে তীব্র শ্বাসনালীর প্রদাহ নিয়ে চিকিৎসক এর কাছে আসেন। সেক্ষেত্রে প্রয়োজন হয় বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার। এই ইমেজগুলো সঠিকভাবে স্টাডি করা দরকার, নাহলে ওভার ডায়াগনোসিস হয়ে যেতে পারে, কিংবা অন্য রোগে আক্রান্ত মানুষও করোনা রোগী হিসেবে সন্দেহের মধ্যে পড়ে যেতে পারেন। এই ঝামেলা এড়াতে রেডিওলজিস্ট হিসেবে দেশমাতৃকার এই বিশেষ সময়ে তারা এ…