কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত চার দূতাবাস কর্মী সহ দুই হাজার বাংলাদেশি
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ মে ২০২০, রবিবার কুয়েতে কোভিড-১৯ আক্রান্ত বাংলাদেশীর সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। এদের মধ্যে সেখানকার দূতাবাসে কর্মরত চার কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। ২৩ মে (শনিবার) রাতে কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত দুই অনুবাদক এবং এক কর্মচারী…