কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সৌদি আরবে ষষ্ঠ প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১ জুলাই, ২০২০ করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. ফারহানা হক (তানিয়া)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সৌদি আরবের রিয়াদে কর্মরত ডা. ইশতিয়াক হুসেইন (ডিউক) এর স্ত্রী ডা. তানিয়া, রিয়াদে অবস্থিত "শিফা আল্ জাজিরা পলিক্লিনিক"এ কর্মরত ছিলেন। চট্টগ্রামের USTC মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। তিনিই প্রথম…