দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৭১ জন
প্ল্যাটফর্ম নিউজ, ১০ জানুয়ারি ২০২১, রবিবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১০৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ৭৩৭ জন। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।…