করোনার দিনগুলি – ১২ | উই কান্ট ব্রেদ
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৬ জুন, ২০২০ ডা. মাশকুরুল আলম সিলেট ওসমানী মেডিকেল কলেজ ২০১০-১১ লক ডাউন উঠে গেছে। কিছুক্ষণ আগেও রাস্তায় শব্দ করে বীরদর্পে গাড়ি চলছে। মানুষগুলো বেপোরয়াভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে। কারো মুখের মাস্ক থুতনীতে, কারও আবার গলায়। একজন মাস্ক খুলে সিগারেট টানছে, আর একজন খুব সতর্ক। গাউন পড়ে বাইক চালাচ্ছে, প্রচন্ড গরমে সে গাউনের সামনের চেইন খোলা রেখেছে।…