দেশের ১১তম পিসিআর ল্যাব হচ্ছে কুষ্টিয়ায়
১১ এপ্রিল ২০২০: কুষ্টিয়া ও এর আসে পাশের ৫ টি জেলার মানুষের কোভিড-১৯ টেস্ট নিশ্চিতের লক্ষ্যে পিসিআর ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সময় মত চালু করা গেলে এটি হবে দেশের ১১ তম পিসিআর ল্যাব। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, "ল্যাবের কাজ শেষে আইইডিসিআর থেকে আনা সরঞ্জামগুলো বসিয়ে এবং ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সম্পন্ন করে…