লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি টু
প্ল্যাটফর্ম নিউজ, ২৮ এপ্রিল ২০২০, বুধবার ডা. শুভদীপ চন্দ আজ ঘুম ভাঙ্গলো মেঘের শব্দে। হাজার ঘোড়সওয়ারসহ বখতিয়ার খলজী যেন বাঙলা আক্রমণ করেছে। একটু পর ঝুম বৃষ্টি নামলো। সাথে দমকা হাওয়া। আটটা বাজতে আর দেড় দুই ঘন্টা বাকি। আমাকে হাসপাতাল যেতে হবে। সব ছুটির সাথে একটি 'বৃষ্টি ছুটি' থাকলে ভাল হতো। নিয়ম হতো- নাগরিকরা বৃষ্টির দিন সকালে উঠে মর্জিমাফিক সিদ্ধান্ত নিবে।…