মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেলেন ডা. শাহ গোলাম নবী
প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শাহ্ গোলাম নবী তুহিন মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত রবিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁর উপর এ কার্যভার অর্পিত হয়।…