দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
শনিবার, ০৮ মার্চ, ২০২৫ দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা দাবিতে ডাকা কর্মবিরতি আগামী ১২ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতি স্থগিত করেন তারা। এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন চিকিৎসকরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে…