রোহিঙ্গাদের জন্য জাপান পাঠালো ১৯ টন মেডিকেল যন্ত্রপাতি
মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি মেডিকেল সেন্টার স্থাপনের অংশ হিসেবে ১৮ দশমিক ৫৪৮টন মেডিকেল যন্ত্রপাতি পাঠিয়েছে জাপান রেড ক্রস সোসাইটি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। জাপানের রেড ক্রসের কর্মকর্তা তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাউয়াই চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)…