সুনামগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীর জামিন আবেদন নাকচ
গত ২১/১০/২০১৯ তারিখ (সোমবার) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় এলাকার আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুম ও তার ছেলে সাইদুর রহমান বেআইনিভাবে ডাঃ আক্তারুজ্জামান আখন্দকে মারধর করেন। লাঞ্ছিত চিকিৎসক এ বিষয়ে থানায় আবদুল কাইয়ুম, তার ছেলে সাইদুর রহমান ও অজ্ঞাত আরেকজনকে আসামি করে মামলা দায়ের করেন । ফলশ্রুতিতে, পুলিশ ২২/১০/২০১৯ তারিখ রোজ মঙ্গলবার চেয়ারম্যান আবদুল…