বিএসএমএমইউ এ ঢাবি শিক্ষার্থীদের হামলা
২৮শে ফেব্রুয়ারি,২০২০ বহির্বিভাগের টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অতর্কিত হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,আনসার,ড্রাইভার,কর্মচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন৷ বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন৷ বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানান,হামলাকারীরা লাঠি সোটা নিয়ে ১টি অ্যাম্বুলেন্স,১টি বাসসহ কমপক্ষে ৮টি গাড়ি ভাঙচুর করেছে৷ এসময় বিএসএমএমইউ তে ভর্তি রোগী,কর্তব্যরত চিকিৎসক,কর্মকর্তা,নার্স,কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে৷…