মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএসএমএমইউ এ ঢাবি শিক্ষার্থীদের হামলা

২৮শে ফেব্রুয়ারি,২০২০

বহির্বিভাগের টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অতর্কিত হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,আনসার,ড্রাইভার,কর্মচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন৷ বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন৷

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানান,হামলাকারীরা লাঠি সোটা নিয়ে ১টি অ্যাম্বুলেন্স,১টি বাসসহ কমপক্ষে ৮টি গাড়ি ভাঙচুর করেছে৷ এসময় বিএসএমএমইউ তে ভর্তি রোগী,কর্তব্যরত চিকিৎসক,কর্মকর্তা,নার্স,কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে৷ হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের কাঁচের দরজা সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলে৷ সিসিটিভি ফুটেজের সহায়তায় এই ন্যাক্কারজনক ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

গত ২৭শে ফেব্রুয়ারি,২০২০ তারিখে আনুমানিক দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পিয়াস,সাব্বির,নাঈম ইসলাম,সাগর শাহরিয়ার নিয়ম বহির্ভূতভাবে টিকিট চাওয়া নিয়ে পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ খালিদ হোসেনের সাথে কথা কাটাকাটি হয়৷ এসময় বিএসএমএমইউ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ওই চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) মহোদয়ের কক্ষে নিয়ে যান৷ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বিষয়টির সমাধান করে দেন৷ কিন্তু পরিচালক (হাসপাতাল) মহোদয়ের কক্ষ থেকে বের হয়েই ওই চার শিক্ষার্থী সি ব্লকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনকে মারধর করে আহত করে৷ এসময়ে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যসহ অন্যান্যরা এগিয়ে যান এবং ওই চার শিক্ষার্থীকে পুনরায় পরিচালক হাসপাতালের কক্ষে নিয়ে যান৷

এ ঘটনার খবর বিএসএমএমইউ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর ঢাবির দুই জন সহকারী প্রক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের ভিপি মোঃ ফরাদ বিশ্ববিদ্যালয়ের পরিচালকের (হাসপাতাল) অফিসে আসেন৷ পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিএসএমএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক,সম্মানিত প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ,সহকারী প্রক্টর কে এম তারিকুল ইসলামসহ ঢাবি কর্তৃপক্ষ উদ্ভুত পরিস্থিতি ও বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচলায় বসেন৷ কিন্তু আলোচনারত অবস্থাতেই বিকেল ৩টা ৫০মিনিটে কবি জসীমউদ্দীন হলসহ ঢাবির ২৫-৩০জন শিক্ষার্থী সশস্ত্র অবস্থায় বিএসএমএমইউ এর ১ ও ২ নং গেইট দিয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,আনসার সদস্যা,ড্রাইভার ও কর্মচারীসহ কমপক্ষে ২০ জনকে পিটিয়ে আহত করে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চার শিক্ষার্থীকে থানা হেফাজতে নিয়ে আসেন৷ ঢাবি শিক্ষার্থীদের হামলায় আহতরা বর্তমানে বিএসএমএমইউ তেই চিকিৎসাধীন আছেন৷

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।