কোভিড-১৯: আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২ জন
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২ মে, ২০২০ গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৫ জন ও আরোগ্য লাভ করেছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৮,৭৯০ জন, মোট মৃতের সংখ্যা ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন মোট ১৭৭ জন। দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…