মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১:৫১ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ আজ
প্রতীকী ছবি।
লেখার আকার

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

পাঁচ দফা দাবি আদায়ে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। এ সময় রোগীদের কোনো ধরনের সেবা প্রদান করবেন না চিকিৎসকরা। একই সঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজে অ্যাকাডেমিক শাটডাউনও চলমান থাকবে।

প্রতীকী ছবি।

গতকাল সোমবার (১০ মার্চ) পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি ঘোষণা দেয়।

‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত রোববার থেকে নতুন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করছেন এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। বুধবার (১২ মার্চ) রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে নতুন এই কর্মসূচি দিয়েছে শিক্ষার্থী ও চিকিৎসকরা।

চিকিৎসক ও শিক্ষার্থীরা বিশেষ ঘোষণায় বলেছেন, ‘আমরা খুব দ্রুত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশী। আমরা প্রধান উপদেষ্টাকে সবকিছু বলতে চাই। যদি এই প্রহসনের মামলায় আমরা ন্যায়বিচার না পাই, ডাক্তার সমাজ তীব্র প্রতিরোধ গড়ে তুলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।’

ঘোষণায় বলা হয়েছে, ‘আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে অ্যাকাডেমিক শাটডাউন বলবৎ থাকবে। শিক্ষার্থীরা ওয়ার্ড এবং ক্লাস থেকে বের হয়ে ফ্যাকাল্টি মেম্বার, অ্যাকাডেমিক এবং প্রশাসনিক হেডসহ (প্রিন্সিপাল ও ডিরেক্টর) বিক্ষোভে অংশ নিবেন।’

ঘোষণায় আরও বলা হয়েছে, ‘ইন্টার্ন, মিডলেভেল (সিএ, রেজিস্ট্রার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি রেসিডেন্ট, নন-রেসিডেন্ট) চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সব চিকিৎসক (অধ্যাপক পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন ও আউটডোর বন্ধ থাকবে এবং সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।