মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

হেলথ প্রমোটিং স্কুল প্রোগ্রামের জন্য ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ · ২ মিনিটে পড়ুন
হেলথ প্রমোটিং স্কুল প্রোগ্রামের জন্য ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর
লেখার আকার

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ‘হেলথ প্রমোটিং স্কুল’ (এইচপিএস) প্রোগ্রামের জন্য ইউনেস্কোর সাথে ১৭০,০০০ ডলার মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য উন্নয়নকে শিক্ষা ব্যবস্থায় একীভূত করা।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি ইআরডি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরডি’র সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ চুক্তিটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশিজনসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। স্কুল স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার এইচপিএস প্রোগ্রামটি একটি বিশ্বব্যাপী ইউনেস্কো উদ্যোগের অংশ।”

২০২৪ সালে প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেশ হচ্ছে- বাংলাদেশ ও হন্ডুরাস। ইউনেস্কো’র কাজের উপর ভিত্তি করে ২১টি সদস্য রাষ্টে প্রোগ্রামটি স্কুলের স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশকে উন্নীত করায় বুলিং, সাইবার বুলিং এর মতো সমস্যার সমাধান দেবে।

উদ্যোগটি এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) ও এসডিজি ৪ (মানসম্মত শিক্ষা) অর্জনের জন্য দেশের প্রচেষ্টার সাথে সংযুক্ত থাকবে। প্রোগ্রামটি ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড এবং অন্যান্য অংশিজনদের সম্পৃক্ত করে একটি ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিকে নিশ্চিত করবে। স্কুলের স্বাস্থ্য নীতি অনুশীলনের যথাযথ সুফল দিতে ইউনেসস্কো তার বিশ্বব্যাপী দক্ষতাকে ব্যবহার করবে এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা উভয়ই প্রদান করবে।

স্কুলসমুহে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ নিরসন, সহিংসতা ও বৈষম্য মোকাবেলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে উৎসাহিত করার উপর জোর দিবে এইচপিএস প্রোগ্রামটি।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।