মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত ডা. তনিমা ইয়াসমিন তিয়াশা সহ তিনজন

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১:৪২ · ২ মিনিটে পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ডা. তনিমা ইয়াসমিন তিয়াশা সহ তিনজন
লেখার আকার

১৮ জানুয়ারী, ২০২০ 

নিজস্ব প্রতিবেদক

যশোরে সড়ক দুর্ঘটনায় ডাঃ তনিমা ইয়াসমিন পিয়াশাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরো দুইজন। তাদের বহনকৃত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে আঘাত করলে রাত ২টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার ইয়াসিন আলীর মেয়ে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) ও পুত্রবধূ তিথী (৩৫)।
এছাড়া আহতরা হলেন- নিহত তিথীর শিশু সন্তান মনিরুল (০৪) ও নিহত পিয়াসার হবুস্বামী হৃদয় (৩০)।

নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন।

দেড় বছর আগে শফিকুল ইসলাম জ্যোতি ও ডা. তনিমা ইয়াসমিন পিয়াশার বিবাহ হয়। আগামী ২৩ জানুয়ারি নববধূকে ঘরে তুলে নেয়ার কথা ছিল।

শুক্রবার রাতে শহরের আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে বের হয়েছিলেন পরিবারের সাত সদস্য। বর শফিকুল ইসলাম জ্যোতি নিজেই প্রাইভেটকারের চালক ছিলেন।

আগামী বৃহস্পতিবার পিয়াসার বিয়ের অনুষ্ঠান ছিল। ওই বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যরা শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়।
হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আহত শিশু মনিরুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।