মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অভিজ্ঞতা

স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ জুন ২০২০, ৭:০৯ · ২ মিনিটে পড়ুন
স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন ২০২০, শনিবার

ডা. রাশেদুল হাসান
ইনডোর মেডিকেল অফিসার
মেডিসিন ডিপার্টমেন্ট,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 

রোগীদের নিয়ে কাজ করতে করতে অনেক অভিজ্ঞতাই হয় যা কখনও বলা হয়ে উঠে না, কিছু কথা থেকে যায় অন্তরালে। গত দুই বছর আগের কথা, মুন্সীগঞ্জ জেলার এক রোগী একদিন আমার কাছে আসলেন। অভিযোগ করলেন, তার পেটে চাকা অনুভব হয়, আর খেতে না পারায় তিনি অনেক শুকিয়ে গিয়েছেন। ক্লিনিকাল পরীক্ষা করার পর ম্যালিগনেন্সি সন্দেহ হয়েছিল।

চিকিৎসা কোথায় করাবেন তা রোগীর পরিবার বুঝে উঠতে পারছিল না। আবার তাদের অবস্থাও তেমন ভাল না। ঢাকা মেডিকেল কলেজে আমি আমার ইউনিটেই তাকে ভর্তির ব্যবস্থা করলাম, প্রয়োজনীয় সকল টেস্ট করার পর কার্সিনোমা স্টোমাক ধরা পড়েছিল। যথাযথ রেফারেল পাঠিয়ে দিয়েছিলাম। এরপর আর কোন খোঁজ পাইনি রোগীর।

কয়েকদিন আগে সেই রোগীর বোন আমাকে খুঁজে বের করলেন। তিনি বললেন,

“স্যার আপনাকে অনেক খুঁজেছি। আমার বোন বলে গিয়েছে, সে মারা যাওয়ার পর যাতে আপনাকে এসে বলে যাই; স্যার আপনি তার জন্য অনেক কিছু করেছেন। ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।”

দুই বছর আগেই রোগীটি মারা যায়, এই দুই বছর শুধু এই দুইটি লাইন বলার জন্য তিনি আমাকে খুঁজেছেন কথাটি শোনার পরই হঠাৎ চোখ ভিজে উঠলো। পরক্ষণেই থামিয়ে নিলাম, মেয়েটি বুঝে ফেলল নাতো আবার! পরিশেষে একটি কথাই বলব,

“একদল সন্ত্রাসীর জন্য সবাইকে কাঠগড়ায়  দাঁড় করাবেন না।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

দ্বিচক্রযানে করে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলেন ডা. আশিষ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জানুয়ারি, ২০২১, বৃহস্পতিবার গত ২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) ময়মনসিংহে অবস্থিত কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ থেকে পাশ করা সদ্য ইন্টার্ন চিকিৎসক ডা. আশিষ কুমার মোদক তাঁর দুই চাকার সাইকেলে ছুটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ৬৪ জেলায়…

২৮ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন আয়োজিত “মেডিস্পেল” এর ফাইনাল আজ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার শব্দের সঠিক বানান এবং উচ্চারণ আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং শিক্ষাজীবনে অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় আসার পর থেকেই আমরা নানা রকম কঠিন শব্দের বানান নিয়ে বেশ হিমশিম খাই। সঠিক বানান জানা ও মনে…

৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।