মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন যুক্তরাজ্যের নিম্নকক্ষের সংসদের

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৩ · ২ মিনিটে পড়ুন
স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন যুক্তরাজ্যের নিম্নকক্ষের সংসদের
লেখার আকার

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

স্বেচ্ছামৃত্যুর বৈধতা নিয়ে যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষে উত্থাপিত একটি বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ সংসদ সদস্য। এ ঘটনায় ইংল্যান্ড এবং ওয়েলসে এই বিষয়টি আইনি স্বীকৃতি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসির প্রতিবেদন মতে, গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) হাউস অব কমন্সে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ৩৩০ এমপি এবং বিপক্ষে ২৭৫ জন ভোট দেন।

বিলটি আইনে পরিণত হলে গুরুতর অসুস্থ ও নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা চিকিৎসকদের সহায়তায় শান্তিপূর্ণভাবে জীবনাবসানের সুযোগ পাবেন। তবে এ সুবিধা পেতে হলে রোগীর অবশ্যই নিরাময়ের সম্ভাবনা না থাকা এবং ছয় মাসের কম বেঁচে থাকার সম্ভাবনা থাকতে হবে। বিলের সমর্থকেরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরছেন। তাদের মতে, অসুস্থ ব্যক্তিদের যন্ত্রণামুক্ত জীবনাবসান এবং মৃত্যুর সময় ও পদ্ধতি নির্ধারণের অধিকার থাকা উচিত। এটি তাদের আত্মসম্মান এবং স্বাধীনতাকে সমুন্নত রাখবে।

বিলটি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিরোধীদের আশঙ্কা, এটি আইনে পরিণত হলে দুর্বল ও অসুস্থ ব্যক্তিরা পারিবারিক কিংবা সামাজিক চাপের মুখে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে বাধ্য হতে পারেন। ফলে এ আইন সমাজে নৈতিক জটিলতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিলটি এখন কমিটি পর্যায়ে যাবে, যেখানে সংশোধনী আনার সুযোগ বিদ্যমান। এরপর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হবে। অনুমোদন পেতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, স্বেচ্ছামৃত্যু ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়ার মতো দেশগুলোতে বৈধ করা হয়েছে। ২০১৫ সালে এসব দেশে সংশ্লিষ্ট আইন পাস হয়।

আরো উল্লেখ্য যে, ইসলাম ও খ্রিস্টান ধর্মানুসারে স্বেচ্ছামৃত্যুর অনুমতি প্রদান করা হয়নি।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।