শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের দৃষ্টান্তে কয়েকজন স্বপ্নবান উদ্যমী চিকিতসক

mkkm

If যদি is হয়, But কিন্তু not নয়  – এরকম ধাঁধা বা চুটকি জীবনে শুনেননি, এমন কাউকে বোধহয় খূঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এরকম অকিঞ্চিৎকর একটি ধাঁধাঁর শব্দগুলো নিয়ে কি আমরা বিশেষভাবে কখনো ভেবেছি? তেমনি and ও or শব্দ দুটিও যে কতখানি মহার্ঘ হয়ে উঠতে পারে তা এই ট্রেনিং-এ না এলে কে জানাতো বলুন।

যেমন, Google-এর মতো একটা সার্চ ইঞ্জিন থেকে যদি একটা specific বিষয় খূঁজে বের করতে হয়, তাহলে তা হবে সমুদ্রে নুড়ি খোঁজার মতো। ধরুন royal bengal tiger or bangladesh লিখে আপনি যতগুলো অার্টিকেল পাবেন, royal bengal tiger and Bangladesh   লিখলে তার সংখ্যা অনেক কমে যাবে। তা তো আমার অজ্ঞাত ছিল এতদিন। আর এভাবেই আমরা পেয়ে যেতে পারি, ছেঁকে নিতে পারি আমাদের অন্বিষ্ট বিষয়াদি।

 

 

একজন স্বপ্নবান মানুষ


সারা উপজেলায় সরকারি-বেসরকারি স্থাপনা মিলে ৪৫০০ ডেলিভারী হয়েছিল। তন্মধ্যে ৪৪১৪ টি ডেলিভারি হয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিষ্ঠানটির নাম জানেন? চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধুমাত্র একজন ব্যক্তির স্ব-উদ্যোগে, সুপরিকল্পনায় ও নিষ্ঠায় প্রতিষ্ঠানটি এগারোবার জাতীয় পুরস্কার পেয়েছে। ভাবা যায়? তিনি ডক্টর ইমদাদ। আমাদের সৌভাগ্য হয়েছিল সেই দেশপ্রেমিক, স্বপ্নবান মানুষটিকে কাছ থেকে দেখার, তার বড় হবার, বেড়ে ওঠার গল্প খোদ তার কাছ থেকেই শোনার। এটা আমার জন্য একটা বড় পাওয়া।

14671290_314483442251419_7524633563565644433_n

বাংলাদেশি বৈজ্ঞানিক

ওখানকার প্রধান আকর্ষণ ছিলেন ডক্টর ইকবাল আনোয়ার। তিনি আইসিডিডিআরবি’র সাইনটিস্ট ও রিসার্চার। বাংলাদেশে এজাতীয় মানুষের সংখ্যা খুব কম। এই গুরুগম্ভীর কাজে লিপ্ত মানুষটির ভেতরে যে কতখানি তীব্র রস আছে, তা তাঁর ভাষণ না শুনলে অনুধাবন করা যাবেনা। কিছুক্ষণ পরপরই বলেন, ‘এ-প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়ে গেলো’- আর এই বলে তিনি কত গল্প যে আমাদের শুনিয়েছেন। প্রতিটি গল্পই ছিল রসাত্মক, নাটকীয়তায় পূর্ণ। আর, তাঁর গল্প বলার ধরণ, শব্দচয়ন ও স্বরক্ষেপণে ছিল অভাবনীয় মুন্সীয়ানার ছাপ। স্যারের এই কথকরীতি আমাদেরকে সবসময় চাঙ্গা রেখেছে, মনযোগী হতে সাহায্য করেছে।

কথায় আছে, যারা সিরিয়াস বিষয় নিয়ে চর্চা করেন, তাদের রসবোধ ও রম্যভাবনা অত্যন্ত উচ্চমার্গের হয়। স্যারের কথা বলতে গিয়ে আমারও একটি গল্প বলতে ইচ্ছে হচ্ছে।

আলবার্ট আইনস্টাইন যখন তাঁর আপেক্ষিকতত্ত্ব প্রকাশ করেন, তখন সেটা সম্যক বুঝতে পারতেন সারা পৃথিবীতে মাত্র ১২জন। আমাদের সত্যেন বোসও ছিলেন সেই বারো ভূঁইয়ার একজন। তো, আইনস্টাইন যখন তাঁর বিজ্ঞান বিষয়ক বক্তৃতা করতেন, তখন দর্শক থাকতো মাত্র হাতে গোনা। কিন্তু তাঁর আরেকটি বিরল গুণ ছিল। তিনি ছিলেন একজন নামকরা বেহালা বাদক। সেইসময় তার বাদন শোনার প্রতিটি টিকেটের দাম ছিল ৭২ ডলার। কিন্তু তাসত্ত্বেও তার প্রতিটি শো থাকতো হাউজফুল।

স্যার যে আমাদের ‘আইনস্টাইন’।

 

 

আমাদের ‘জাহিদ’

সেই সাইনটিস্ট স্যারও বলে গেলেন, স্বীকার করে গেলেন, মৌলভীবাজারের এমওসিএস ডাক্তার জাহিদ আইটি সেক্টরের একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছে।

জাহিদ আমাদের ‘ড্যাশবোর্ড’ শিখিয়েছে। স্ব-চেষ্টায় ও স্বনিষ্ঠ হয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকেও যে জাতীয় মানের কাজ করা যায়, জাহিদ তা আমাদের তা দেখিয়ে দিল। আমাদের সৌভাগ্য, আমরা জাহিদের সমকালে, জাহিদের সঙ্গে কাজ করেছিলাম।

এগিয়ে যাও জাহিদ।

 

লেখক ঃ বিনেন্দু ভৌমিক,Upazilla Health & Family Planning Officer (UH&FPO)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের দৃষ্টান্তে কয়েকজন স্বপ্নবান উদ্যমী চিকিতসক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।