সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্য অধিদফতরের ডিজি ডা. দীন মোহাম্মদ চুক্তিতে নিয়োগ

স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হকের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হচ্ছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনিই আগামী এক বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন। তার নিয়োগ এখন সময়ের ব্যাপার মাত্র। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের জন্য পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস মিয়ার সঙ্গে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় যোগাযোগ করা হলে তিনি এ খবরের সত্যতা স্বীকার করেন। জানা গেছে, দীন মোহাম্মদ নুরুল হকের বর্তমান চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ৩০ আগস্ট শেষ হচ্ছে।
চুক্তিভিত্তিক পুনঃনিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের কক্ষে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফুলেল শুভেচ্ছা জানানোর ফটোগ্রাফ প্রকাশিত হয়েছে।
নিয়মানুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদন ও নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ আগস্টের শেষ সময়ের আগেই তাকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করবে।
গত কয়েকমাস যাবত নতুন মহাপরিচালক হিসেবে কাউকে দেয়া হবে না-কি যিনি আছেন তাকেই আবার নিয়োগ দেয়া হবে এ নিয়ে নানা জল্পনা চলছিল। সম্ভাব্য ডিজি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুলহক,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)ও পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ণ) অধ্যাপক ডা. এবি এম আবদুল হান্নান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (বর্তমানে ওএসডি) অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহর নাম শোনা যাচ্ছিল।
বর্তমান মহাপরিচালকের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগাদেশ জারি হওয়ায় সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।