শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সিউডো সাইকিয়াট্রি : বিস্তারিত জানুন

 মনোরোগ পরিমিতি একনাগাড়ে অনেকক্ষন কথা বলে তিনি থামলেন , আমার দিকে তাকিয়ে পানি চাইলেন ৷ পানি দেয়া হল ৷ তার দীর্ঘক্ষণের দেয়া আবেগঘন এই ইতিহাসের মধ্যে মূলত কিছুই নেই, আছে শুধু তার মাদ্রাসায় পড়ার কারণে অন্যভাইবোনদের চেয়ে সে যে ভিন্নভাবে বড় হয়েছে এটা পরিবারের সদস্যরা মানতে চায় না ৷ দ্বন্দ্বটা দৃষ্টিভঙ্গির ৷ এর পরের অংশটা আসলেই লিখে রাখার মতো ৷ ” স্যার সেদিন আমরা একটা দামি রেস্টুরেন্টে খেতে গেলাম ৷ ছোট মামা অস্ট্রেলিয়া থেকে এসেছেন তিনি খাওয়াবেন ৷ আমার মেঝো ভাই মামার কাছ থেকে এই কস্টলি খাবার আদায় করতে এমন ব্যবস্থা ৷ ১৭ তলার ছাদে পৌঁছে আমি অভিভূত ও অবাক হলাম ৷ এটা কি আমাদের বাংলাদেশ !! সবুজ বাগান , ফাঁকে ফাঁকে বসার জায়গা ৷ পানির ঝর্ণার শব্দ মৃদু কানে লাগে ৷ ঝুলানো দোলনার কাছে ভিড় , বুড়া গুড়ারা ছবি তুলছে ৷ পুবাকাশে চাঁদ ঝুলে আছে ৷ অনেক বাতাস ৷ বাঁশ ঝাড় আর অন্যান্য গাছের গায়ে ফ্লাড লাইটের আলোর খন্ডাংশ ৷ মনে হচ্ছে চাঁদটাও এরাই বানিয়ে ঝুলিয়ে রেখেছে সৌন্দর্যের পরিপূর্ণতা দানের জন্য ৷ আমরাও অন্যদের মতো নানান ঢঙের ছবি তুললাম , খেলাম – হাসি তামাসায় মাতলাম ৷ যে কাজটা আমি করিনা আজ কেন যে করলাম মাথায় আসছে না ৷ সিগন্যাল ক্রসের পরই আমার খারাপ লাগছিলো যার মাত্রা রেস্টুরেন্টের বিল পরিশোধের সময় আরও বেড়ে গেল ৷ মামার মতো বৃহৎ দিলের লোকও ছোট্ট করে বললেন – ঢাকায় এতো দামি খাবার করা খায় ! এ নিয়েও কতক্ষন কথা হল ৷ ফেরার সময় সিগনালে সেই বুড়ো লোকটাকে পেলাম ৷ সেই একই ভঙ্গিতে হাত পাতছে , গাড়িতে টোকা দিচ্ছে , মুখ বানাচ্ছে ৷ আড়াই ঘন্টা হয়ে গেছে – কি অমানসিক কষ্টের কাজ ! আমি আর নিজেকে সামলাতে পারিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বলেই মাইক্রোর স্লাইডিং ডোর বাম হাতে টান দিয়েই নেমে পড়লাম ৷ বুড়োকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম, একটা পাঁচশো টাকার নোট হাতে গুঁজে দিলাম ৷ বুড়ো প্রথমে ভয় পেয়ে গেলেও পরে বুঝতে পেরে আমাকে জোরে বুকে চেপে ধরে, কেঁদে দেয় ৷ আমি তার পায়ে হাত দিয়ে সালাম করি যা দেখে মাইক্রোর যাত্রীসহ আসে পাশের লোকরা বিস্মিত হয় ৷ আমি দ্রুত মাইক্রোতে উঠি ৷ তখন থেকে যে শুরু হলো এখনো চলছে ৷ আমার মাথা খারাপ হয়ে গেছে – চিকিৎসা লাগবে ৷ অনেক মানসিক যন্ত্রনায় রেখেছে স্যার ৷ বুঝতেই চায় না যে সব মানুষের মানসিক গড়ন এক না ৷ কিভাবে বুঝাই বলুন স্যার ! মানসিক ডাক্তার দেখানো প্রসঙ্গে পরিবারের দুএকজন বিরোধিতা করাতে এই তিনদিনের বিলম্ব ৷ ” সে বার বার দরজার দিকে তাকালে আমি তাকে আশ্বস্থ করলাম ” আমার অনুমতি ছাড়া কেউ ঢুকবে না ৷” সে আবার শুরু করলো ৷ – স্যার যে কারণে আলাদা কথা বলতে চেয়েছি ৷ – বললেনতো ! – না স্যার ৷ আমি বলতে চাচ্ছিলাম যে মানসিক রোগীর যে রোগ প্রথমে নির্ণয় হয় সেটাই চলতে থাকে , নতুন করে কেউ আর রিভিউ করে না ৷ অন্য ডাক্তারগণও এই ব্যবস্থাপত্র দেখলে যা আছে তাই লিখে দেয়, নতুন করে ভাবে না ৷ আমাকে যে ঔষধ দেবেন আমি খাবো ৷ কিন্তু স্যার কোনো রোগের নাম না লিখলেই ভালো ৷” আমি তার এ কথায় হতভম্ব হয়ে গেলাম ৷ দীর্ঘশ্বাস ফেলে বললাম ” আচ্ছা ” ৷ পার্টিকে ডেকে যখন বুঝিয়ে বলতে গেলাম ” ওনার তেমন কিছু হয়নি ৷ অফিসের ঝামেলা নিয়ে একটু বিচলিত আছেন ৷ কোন পরীক্ষা নিরীক্ষা লাগবে না ৷ বাসায় নিয়ে যান , ভর্তিও লাগবে না ৷ ” এতে রোগীর আত্মীয়স্বজন খুশি হতে পারলেন না যেন ৷ বাজে আচরণ শুরু করলেন ৷ কে একজন বললেন ” এতক্ষন গোপন কথা কিসের ? তখনই আমার সন্দেহ হয়েছে ডাক্তারকেতো পটিয়ে ফেলছে !!” বলে বিলাপ করতে করতে পরিবেশ নষ্ট করার উপক্রম ৷ আমি তার ভাইর হাতে প্রেস্ক্রিপশনটা ধরিয়ে দিয়ে বললাম ” ভালো থাকবেন ৷ উনি সুস্থ আছেন ৷ কাউকে জোর করে রোগী বানানো আমার কাজ নয়, এটা সামাজিক অপরাধ ৷ ” মুচকি একটা হাসি দিয়ে ফাহিম হাত নাড়িয়ে বাই বাই জানালো ৷ ওরা চলে গেলে আমি আরও কিচ্ছুক্ষন চেয়ারটায় চোখ বন্ধ করে বসে থাকলাম ৷

প্রফেসর ডা. মেজর ( অব.) আব্দুল ওহাব

মনোরোগ বিশেষজ্ঞ মুন্নু মেডিকেল কলেজ ৷

অনুলিখন : জামিল সিদ্দিকী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ,গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।