বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্রাহ্মণবাড়িয়াতে প্ল্যাটফর্মের “মাস্ক পরো বাংলাদেশ” ও “সাড়া” টেলিমেডিসিনের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ২ জানুয়ারি ২০২১, শনিবার

গত ১ জানুয়ারি (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কালঘোড়া গ্রামে কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আয়োজিত ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন করে প্ল্যাটফর্ম ঢাকা সাউথ জোনের এক্টিভিস্ট ও ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবকেরা। মাস্ক পরো ক্যাম্পেইনের পাশাপাশি “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এবং বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের “অঙ্কুর ফাউন্ডেশন” দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী টেলিমেডিসিন সার্ভিস উদ্যোগে ফ্রি সেবা “সাড়া” এর সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।

ছবিঃ মাস্ক বিতরণ

বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই। কারো মুখেই মাস্ক নেই বললেই চলে। এটি কত ভয়াবহ হতে পারে তা নিয়ে কারোরই বিন্দুমাত্র ধারণা নেই।

ছবিঃ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ

এমতাবস্থায় মানুষজনের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি কর্তৃক বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনমনে সচেতনতা তৈরি করা। করোনা মহামারী এড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সদস্যগণের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতা বজায় রেখে আজ মাস্ক পরো ক্যাম্পেইন করা হয় ব্রাহ্মণবাড়িয়াতে।

ছবিঃ ফ্রি টেলিমেডিসিন সেবা সাড়া এর পোস্টার

ফ্রি টেলিমেডিসিন সেবা ‘সাড়া’ এর মাধ্যমে ২৪ ঘন্টা যেকোনো স্বাস্থ্য ও মানসিক সমস্যায় সম্পূর্ণ বিনামূল্যে একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন জনসাধারণ।

ছবিঃ ফোন কল করে সাড়া টেলিমেডিসিন থেকে চিকিৎসা নিতে সাহায্য করছে প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

করোনার এই বৈরী পরিস্থিতিতে মানুষ সামান্য অসুস্থতাতেও বুঝতে পারেন না কি করবেন। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ পাড়ি জমায় বিভিন্ন ফার্মেসিতে। তাই পরিবারের সকলের সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসী থেকে কোনো ওষুধ ক্রয় করে সেবন করা থেকে বিরত থাকতে জনসাধারণকে সতর্ক করা হয়। যে কোনো পরামর্শের জন্য সাড়া ফ্রি টেলিমেডিসিনের সাহায্য নিতে জনসাধারণকে উৎসাহিত করা হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন এম, এইচ শমরিতা মেডিকেল কলেজ এর প্ল্যাটফর্ম এক্টিভিস্ট আমির মাহমুদ প্রান্ত এবং তার সাথে অংশগ্রহণ করেন এলাকার স্বেচ্ছাসেবক আমির ফয়সাল রাতুল, আমির খসরু মিতুল, ইয়াসিন নুর আজাদ, রবিউল ইসলাম বাবলু।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।