মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

সামাজিক দূরত্ব – অফিস কিভাবে সামলাবেন?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৯:৩৫ · ২ মিনিটে পড়ুন
সামাজিক দূরত্ব – অফিস কিভাবে সামলাবেন?
লেখার আকার

লিখেছেন- ডা. মো. মুরাদ হোসেন মোল্লা

২৭মার্চ, ২০২০

করোনা প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকর হলো সামাজিক দূরত্ব। ঘরে বাইরে সর্বত্র। সামাজিক অনুষ্ঠান , বিভিন্ন আয়োজন ইত্যাদি থেকে বিরত থাকা। পাশের বাড়ি , আত্মীয় বন্ধুর বাড়ি বেড়ানো নিষেধ। সরকার ছুটি ঘোষণা করেছেন। চাকুরেরা ঘরে বসে থাকেন। কারো কারো আছে জরুরি দায়িত্ব। আছে জরুরি দরকার, বাইরে যেতে হবে। সামাজিক দূরত্ব ৬ফিট বজায় রাখুন সর্বত্র। মুখে মাস্ক থাকুক। সর্দি কাশি থাকলে অবশ্যই ঘরে বসে থাকবেন, মাস্ক পরবেন। হাত ধোয়া চলবে।

ডিউটি তে সামাজিক দূরত্ব বজায় রাখতে লোক কমিয়ে ফেলুন। অফিস জব যদি ঘরে বসে হয় তো নিজে তাই করুন, অধীনস্থ দের করতে বলুন। যার অফিসে যেতেই হয়, তিনি ২সপ্তাহের জন্য অফিসে চলে যান। ঘরে না এসে যদি পারা যায় খুব ভালো। যদি আসতেই হয়, সপ্তাহে ১-২দিন আসুন। জরুরি কাজ থাকলে দ্রুত সম্পন্ন করুন। বাসায় কিছু দেয়ার থাকলে দরজার বাইরে রেখে অফিসে ফিরে যান। নেয়ার থাকলে নিয়ে চলে যান।

কম লোক, কম কম অফিসে আসা যাওয়া করলে রাস্তায় লোক কম হবে এবং সামাজিক দূরত্ব রক্ষা সহজ হবে।

অফিসের দায়িত্ব একাই সামলান। না পারলেই কেবল অপর ১-২ জনের একইভাবে অফিসে অবস্থান নিশ্চিত করুন। এরা কেউ ঘরে যাবে না।

বাইরে যাদের যেতেই হয়, পরিবারের কম বয়েসী রা যান এবং সবার সাথে দূরত্ব মেনে দ্রুত ঘরে ফিরে আসুন।

অফিসে, দোকানে, বাজারে সর্বত্র ৬ফুট দূরে দূরে স্থান দাগ দিয়ে চিহ্নিত করুন।

ভাবছেন কঠিন?
এই কাজটাই হুবহু হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আয়া, ক্লিনার সবাই করছে। আপনাদের তবু দূরত্ব বজায় রাখা, চাইলে সম্ভব। হাসপাতালের ওরা রোগী থেকে দূরে থাকবে কী করে। তাই তাঁদের জন্য চাই সুরক্ষা পোশাক (PPE), টিকে থাকার লড়াইয়ে তাঁরা না টিকলে, অসুস্থ হয়ে পড়লে, রোগী হয়ে যদি আপনার চিকিৎসা নিতে হয়, কাকে পাবেন?

ডাক্তার নার্সরাও ৩ভাগে ভাগ হয়ে ডিউটি করছেন। ১ভাগ রিজার্ভ, হঠাৎ জরুরি দরকার হলে আসবে। (যেকোনো ১গ্রুপ definite case, চিকিৎসা নিতে চলে গেলে ব্যাক আপ হিসেবে আসবে।) ১গ্রুপ কোয়ারেন্টাইন। suspected case, exposed to covid19 cases। আরেক গ্রুপ সারা হাসপাতালের চাপ নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন, হয়তো বাসায় ফিরতে পারছেন না, ডরমেটরিতে থাকছেন (যদি ব্যবস্থা করা হয়ে থাকে)। কোথায় কী খাচ্ছেন তার নাই ঠিক।

আর হ্যাঁ, গর্ভবতী মায়েদের সবরকম ডিউটি থেকে বিরত রাখুন। সহকর্মী বা বস হিসেবে এই দায়িত্ব আপনাদের নিতেই হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা এটাই।

সবার সুস্থতা কামনা করি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।