মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২০, ১১:২৩ · ১ মিনিটে পড়ুন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে মে, ২০২০, মঙ্গলবার

আজ, ২৬শে মে, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এফ-২৭ ব্যাচের শিক্ষার্থী শামসুজ্জামান দীপু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নির্ভরযোগ্য সূত্র হতে জানা যায়, মোটরসাইকেলে চলন্ত অবস্থায় সড়কে পড়ে থাকা একটি গাছের সঙ্গে সংঘর্ষ ঘটলে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর পর তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত মেডিকেল অফিসার তার মৃত্যু নিশ্চিত করেন। এমন আকস্মিক দুর্ঘটনার সংবাদে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

তার অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত এবং এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।