শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড থার্টি টু

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

মানব শিশু যখন জন্ম নেয়, জন্মাতে জন্মাতে সে নিজের মায়ের আর্তচিৎকার শোনে। বাংলাদেশ নামক দেশটিও যন্ত্রণাকাতর চিৎকার শুনে শুনে জন্ম নিয়েছে। তবে সবচেয়ে করুণ আর্তনাদ ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট। অপ্রত্যাশিতভাবে জন্মের অনেক পরে।

শেখ মুজিব- বাঙ্গালির সবচেয়ে বড় আবেগের জায়গা। যেখানে বেগ নেই শুধুই আবেগ, সেখানে সবচেয়ে বেশি শ্যাওলা জন্মে। ভয় হয় কবে জানি প্রবাহই বন্ধ হয়ে যায়! ক্ষমতার রদবদলে যে কত ছাত্রনেতা দেখলাম বোল পাল্টে মুজিবসেনা হয়ে গেলো। পরিচিতের ডিগবাজিতে চোখবুজে থাকা এক বিশেষ গুণ। আমরা সবাই প্রাকৃতিক ভাবে সে গুণে গুণী! কখনো কখনো খুব খারাপ লাগে ওই মানুষটির জন্য। শুধু মিথ্যেও ভাল, শুধু সত্য ভাল; কিন্তু সত্যমিথ্যার মিশেল যে ভয়ঙ্কর।

ছবি – প্রতীকী

করোনার ভ্যাক্সিনের কেন প্রয়োজন হবে না বললেন বুঝি নি। ভ্যাক্সিন তো তাকেই দেওয়া হয় যে ভবিষ্যতে ঝুঁকিতে আছে। সরকারি হিসেবে এদেশে আক্রান্ত সংখ্যা মোট জনসংখ্যার অনেক কম। তবে তো ভ্যাক্সিনের গুরুত্ব আরো বেশি থাকার কথা।

সরকারি হাসপাতালে যে টেস্ট করতে ২০০ টাকা লাগে, বেসরকারি হাসপাতালে লাগছে ৪৫০০ থেকে ৫০০০ টাকা। বাসের ভাড়া বাড়লো- আবার লোকও তুলছে ঠেসেঠুসে। এদেশে কেউ কী কিছু দেখে না? মাঝেমাঝে অবাক হই।

এন্টিভাইরাল ঔষধ গুলোর দাম অনেক। অনেকগুলো ট্যাবলেট লাগে। প্রতি ট্যাবলেট ১৭০ থেকে ২০০ টাকা। সাপ্লাই নেই। তবে হয়তো একদিন এ ট্যাবলেট গুলোও সরকারি হাসপাতালে ফ্রি হয়ে যাবে। তখন বুঝতে হবে ঘড়িতে প্রয়োজনের কাঁটা ঘুরে গেছে। টেস্ট করা নিয়ে যেমন অনেক অসন্তোষ আছে, রিপোর্ট দেয়া নিয়েও আছে অসন্তোষ। কোথাও কোথাও শুধু ‘পজিটিভ’ জানানো হয়, কোথাও তাও হয় না। অবিশ্বাস্য লাগে পাঁচমাস আগে আমি যে প্রথম স্যাম্পল দিয়েছিলাম- তার রিপোর্ট এখনো পাই নি। লোকমুখে শুনেছি ‘যেহেতু ফোন আসে নি তাই নিগেটিভ’। মোবাইলে বাজানো রেকর্ড প্রতিবার ফোন কলের আগে বাজতে পারে, আটআনা খরচ করে রিপোর্টের একটি এসএমএস দিতে পারে না! আবার কোনো নাম্বারও দেয় না। যে ফোন করে রিপোর্ট জানা যাবে।

এ সংসারে অনেক গুণ আছে। গুণ মানে স্পেশাল কোয়ালিটি। সত্য বলা, চুরি না করা, প্রতিবেশীকে ভালোবাসা, দান করা, গাইতে পারা, গুছিয়ে লিখতে জানা- সব বড়বড় গুণ। তবে সবচেয়ে বড় গুণ হচ্ছে ‘দেখেও না দেখা’। হচ্ছে, হোক, হবে। অহেতুক তাকিয়ে লাভটা কী! নিজের বাকসো গুছিয়ে নেয়াই উত্তম।

তারা ক’জন একসাথে অফিস যান। সবাই সরকারি কর্মকর্তা। একজন স্যাম্পল দিয়েছেন। হয়তো জ্বর ছিল, গলাব্যথা ছিল, বা কনটাক্ট হিস্ট্রি ছিল। টেস্ট করতে যে দিয়েছেন- সম্পূর্ণ গোপন করে গেলেন। গায়ের সাথে গা লাগিয়ে এসি গাড়িতে বসেছেন। রাস্তায় টুকটাক আলাপচারিতা করেছেন। এখন পজিটিভ আসার পর ফোনে ফোনে বলছেন ‘সাবধানে থাকুন’! অনেক ডাক্তারও তাই। কাকে আর দোষ দিব। আমাদের ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত বাধ্যতামূলক ধর্মশিক্ষা পড়ানো হয়। আর এই হচ্ছে নীতি ও নৈতিকতার অবস্থা..।

…

আমি কথিত কোয়ারেন্টাইনে আছি। পনেরো দিন ডিউটি, পনেরো দিন কোয়ারেন্টাইন। আবাসন নেই, খাওয়ার ব্যবস্থা নেই, যাতায়াতের বাহন নেই- কেন যে এ কোয়ারেন্টাইন ব্যবস্থা করে রেখেছে বুঝি না। এখন পনেরোদিন বাসা থেকে হাসপাতালে গিয়ে ডিউটি করি, আর বাকি পনেরো দিন এমনি এমনি বাসায় বসে থাকি। পনেরো দিন তো আরাম পাচ্ছি- অহেতুক কথা বলে লাভ কী! কেউ বলে না, আমিও বলি না। যথেষ্ট অন্ধ, যথেষ্ট বধির ও যথেষ্ট বুদ্ধিপ্রতিবন্ধী না হলে এদেশে উপরে উঠা যায় না। এগুলো চর্চার ব্যাপার। চর্চা করি।

বাসার জানালা ধরে বৃষ্টি হয়, বৃষ্টি দেখি। এখনকার বৃষ্টিতে কোনো সাড়াশব্দ নেই। নীরবে ঝিরঝির করে বৃষ্টি পড়ে। এ কয়দিনে আকাশ পড়তে শিখে গেছি। মেঘ, হালকা ঠান্ডা বাতাস দেখে অনুমান করতে পারি- বৃষ্টি হবে, কতক্ষণ হবে। মাঝেমাঝে রাজেশ্বরীরা আসে গল্প নিয়ে। সমস্যা হচ্ছে রাজেশ্বরী এতো আস্তে কথা বলে ওর কথা শোনা যায় না। শুধু ওপাশ থেকে দোলার কথা শোনা যায়। এ দুই ছোট মানুষের পেটে এতো কথা কিভাবে জমে- অবাক হই। একদিন তারা বড় হবে। কে যে কোথায় হারাবে- নিজেরাই নিজেদের খুঁজে পাবে না। রাজেশ্বরীদের নিজস্ব বাসা, দোলারা ভাড়াটে। আমরাও ভাড়াটে ছিলাম। বাবার ছিল বদলির চাকরি। আমার ছোটবেলা আমি ভুলে গিয়েছি সে কবেই। অস্পষ্ট শুধু নামগুলো মনে আছে, অস্পষ্ট ভাবে চেহারা। দেখলে কাউকে চিনতে পারব না। আমার বন্ধুভাগ্য যেমন ঈর্ষনীয় তেমনি শোচনীয়। কারো কারো ভালোবাসা আকাশ ছুঁয়েছে কারো আকাশ ছুঁয়েছে বিশ্বাসভঙ্গতা। তারা ঠকিয়ে ‘জীবন’ শিখিয়ে গেছে।

ভাবি না এসব। ফুলই দেবতার পায়ে পড়বে, কাঁটা সে যতই ফুলকে সুরক্ষা দিক দেবাসনে প্রবেশাধিকার নেই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।