শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যা

কোন এক অজ্ঞাত কারণে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্যু হয়। এর আগে তিনি কলেজের পিংকু হোস্টেলের ১২২ নং কক্ষে ফ্যানের সঙ্গে রশি টানিয়ে গলায় ফাঁস দেন।  আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম আহসান হাবিব মিল্টন। তিনি রামেকের ২৭তম ব্যাচের শিক্ষার্থী। মিল্টন কুড়িগ্রাম জেলার চিলমারী থানার সবুজপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
মিল্টনের সহপাঠীরা জানান, শনিবার সকালে মিল্টনের রুমমেটরা ক্লাস করার জন্য ক্যাম্পাসে যায়। তবে মিল্টন তার রুমেই ছিল। দুপুর ১২টার দিকে মিল্টনের এক রুমমেট এসে রুরের দরজায় বারবার ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিলো না। পরে কক্ষের আশপাশের ছাত্ররা এসে দরজা ভেঙ্গে মিল্টনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং সেই সাথে সৃষ্টিকর্তার কাছে আহসান হাবিব মিল্টন এর রূহের মাগফেরাত কামনা করছি । আল্লাহ যেন মিল্টনের পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

9 thoughts on “রাজশাহী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যা”

  1. A student from Bangladesh medical college also committed suicide today 🙁 inna lillahi wa inna ilaihi rajiun

  2. আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় মরে যাই।তাও এসব ঘটনা কষ্টদায়ক 🙁

  3. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

  4. মেডিকেল কলেজে আত্মহত্যার ঘটনা কয়েক বছরে বেশ কয়েকটি ঘটলো। ওর আত্মহত্যার কারনটি যদি ব্যক্তিগতও হয়, তবুও বলবো মেডিকেল কলেজ একটা হতাশার খনি, আর আমরা সবাই সেখানে বড্ড আত্মকেন্দ্রিক। মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং এর ব্যবস্থা থাকাটা খুব জরুরী হয়ে পড়েছে।

    ছোট একটা ছেলে, ভূল করতেই পারে, জীবনের কতটুকুই বা বুঝতো। কিন্তু এর দায় কি ওর পারিপার্শ্বিকতা বা আমাদের নেই? বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা দিন দিন। ছেলেটির এমন কাওকেই অতটা আপন ভাবতে পারেনি যে ওর কাধে হাত রাখলে এমন সিদ্ধান্ত থেকে ফিরেও আসতে পারতো… আমাদেরই ব্যর্থতা…

    ভাই মিল্টন, কতটা অভিমান জমে ছিল তোর মনে, আমরা কেউই বুঝিনি রে, হয়তো ব্যস্ত আমাদের কেউ আগ্রহভরে কখনো বুঝতেও চাইনি।
    ভাল থাকিস ভাই আর আমাদের কখনো ক্ষমা করিস না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।