মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

রাজধানীর NILMRC তে সংযোজিত হলো আধুনিক প্রযুক্তির 384 Block পিসিআর মেশিন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১০:৪৫ · ২ মিনিটে পড়ুন
রাজধানীর NILMRC তে সংযোজিত হলো আধুনিক প্রযুক্তির 384 Block পিসিআর মেশিন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ আগস্ট, মঙ্গলবার, ২০২১

দেশের সর্বাধিক করোনা নমুনা পরীক্ষা করে ইতিমধ্যেই করোনা পরবর্তী সময়ে অসামান্য ভূমিকা রেখেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার। এবার 384 Block PCR মেশিন সংযোজনের মাধ্যমে আরও এক নতুন মাইলফলক স্পর্শ করলো প্রতিষ্ঠানটি।

বর্তমানে দেশে চলমান পিসিআর মেশিনগুলোতে একসাথে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু এ মেশিনে একসাথে ৩৮৪টি অর্থাৎ প্রায় ৪ গুণ নমুনা একবারেই পরীক্ষা করা সম্ভব। যার ফলে আরও দ্রুততম সময়ে আরও বেশি করোনা নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। গত ১৬ই আগস্ট প্রথমবারের মত এই মেশিনে সফলভাবে নমুনা পরীক্ষা করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এবং সিডিসি (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর) এর লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল আলম উপস্থিত ছিলেন।

বিদেশগামী যাত্রী, ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, ব্র‍্যাক বুথ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাড়ে নয় লাখ নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ নমুনা পরীক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই মেশিন সংযোজনের ফলে আরও বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক এবং পিসিআর ল্যাব সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে এখন পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা ৯৬৪৭৭৭ টি।

নিজস্ব প্রতিবেদক
ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।