মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

রমেকে “Dengue and Its Update” সায়েন্টিফিক সেমিনার আয়োজিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ৮:০২ · ২ মিনিটে পড়ুন
রমেকে “Dengue and Its Update” সায়েন্টিফিক সেমিনার আয়োজিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ অক্টোবর ২০২১, বুধবার 

গত ১০ই অক্টোবর, ২০২১ রংপুর মেডিকেল কলেজে ডেঙ্গু এবং এর সমসাময়িক পরিস্থিতি এর উপরে সায়েন্টিফিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সভায় ডেঙ্গু কি, এর প্রকারভেদ, এর পাশাপাশি বিগত পাঁচ বছরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ডেঙ্গু রোগীর ম্যানেজমেন্ট এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ টিটু মিয়া এবং টি.এম.এস.এস মেডিকেল কলেজর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ জাকির হোসেন। চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মাহফুজার রহমান, বিভাগীয় প্রধান মেডিসিন এবং উপাধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রেজাউল করিম, পরিচালক, রংপুর মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এ কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তা হিসেবে ছিলেন ডা. মোঃ মাহফুজ-উল-আনয়ার, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ এবং ডা. মোঃ জাহাঙ্গীর কবির, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ।

উক্ত আলোচনায় রংপুর মেডিকেল কলেজ এর সকল কর্তব্যরত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং পঞ্চম বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য গুরুত্বপূর্ণ এই সায়েন্টিফিক সেমিনারটির আয়োজন করে রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ।

স্টাফ রিপোর্টারঃ হাসিন মেসবাহ বিন সিদ্দিকী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে…

৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।