মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

মৌলভীবাজারের স্বনামধন্য চিকিৎসক ডাঃ মো:শামছুদ্দিন আহমদ আর নেই

Platformপ্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:৪৫ · ২ মিনিটে পড়ুন
মৌলভীবাজারের স্বনামধন্য চিকিৎসক ডাঃ মো:শামছুদ্দিন আহমদ আর নেই
লেখার আকার

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মৌলভীবাজার বিএমএ(বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) এর দুইবারের নির্বাচিত সভাপতি এবং মৌলভীবাজারের স্বনামধন্য চিকিৎসক ডাঃ মোঃ শামছুদ্দিন আহমদ গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার দুপুর ১ঃ১৫ মিঃ এ ঢাকার স্কয়্যার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহয় ওয়া ইন্না ইলাইহয় র’জিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
(০৪/০৩/১৯৩৮-২০/০৯/২০১৯)

মরহুমের প্রথম জানাযার নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
২১শে সেপ্টেম্বর শনিবার বাদ আছর মরহুমের পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জের আটগ্রামে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাঁর দাফন অনুষ্ঠিত হয়। সময়ের সল্পতার কারনে মরহুমের মরদেহ মৌলভীবাজারে আনা যায়নি বলে জানিয়েছে তাঁর পরিবার পরিজন। তারা মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল রোডস্থ ইসলামবাগ এলাকার নিজ বাসভবনে তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর মৌলভীবাজার বাসীর চিকিৎসা সেবা করে গেছেন।
যে সময় মৌলভীবাজারে কোন সার্জারী বিশেষজ্ঞ ছিলেন না, তখন তিনি এই এলাকার একমাত্র সার্জন হিসেবে অসংখ্য রোগীকে অপারেশন ও চিকিৎসা সেবা দিয়ে গেছেন। মৌলভীবাজার বিএমএ ও মৌলভীবাজার স্বাচিপ এ ব্যাপারে আলাদা আলাদা শোকবার্তা প্রেরন করে। তিনি মৌলভীবাজার বিএমএ এবং মৌলভীবাজার স্বাচিপের আজীবন সদস্য ছিলেন।

লেখা:সাব্বির খান
মৌলভীবাজার বিএমএ

প্ল্যাটফর্ম নিউজ :
ওয়াসিফ হোসেন
নপ্রামেক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।