মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম থেকে বাদ শেখ মুজিবের ভাগ্নের স্ত্রীর নাম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৩ · ১ মিনিটে পড়ুন
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম থেকে বাদ শেখ মুজিবের ভাগ্নের স্ত্রীর নাম
লেখার আকার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম থেকে শেখ মুজিবের ভাগ্নের স্ত্রীর নাম বাদ দেয়া হয়েছে।  রাজধানীর হাজারীবাগে অবস্থিত শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির নতুন নাম করা হয়েছে শহিদ রমিজ উদ্দিন মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় প্রকাশিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ‘শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম পরিবর্তন করে নিম্নরূপ নামকরণ করা হলো।’

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, আরজু মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির স্ত্রী। অপরদিকে শহিদ রমিজ উদ্দিন ছিলেন একজন কৃষক। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

ট্যাগ:নামকরণ
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।