মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মাদারীপুরের শিবচর: দেশের প্রথম লকডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মার্চ ২০২০, ৯:৩৯ · ১ মিনিটে পড়ুন
মাদারীপুরের শিবচর: দেশের প্রথম লকডাউন
লেখার আকার

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

আজ ১৯শে মার্চ, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পূর্বঘোষণার বাস্তবায়ন হিসেবে দেশের সর্বোচ্চ বিদেশ ফেরত ও কোয়ারেন্টাইনে থাকা এলাকা মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান নির্দেশনা অনুযায়ী, উক্ত উপজেলার শুধু মাত্র ঔষধের দোকান ও অতিব প্রয়োজনীয় দোকান বাদে সকল কিছু বন্ধ থাকবে। বাইরের কেউ এলাকায় প্রবেশ অথবা এলাকার কেউ বাইরে যেতে পারবে না। এছাড়া কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আর এসকল বিষয় নিশ্চিত করতে সার্বক্ষনিক পুলিশি টহল থাকবে পুরো এলাকা জুড়ে।

উল্লেখ্য, COVID-19 সংক্রমন নিশ্চিত হওয়া বেশিরভাগ রোগী শিবচর এলাকার। এছাড়াও প্রায় সাড়ে ছয়শত এর কাছাকাছি ব্যক্তি গত কয়েক দিনে ইতালি সহ নানা দেশ থেকে ফিরেছেন এ এলাকাতেই। তাদের বেশিরভাগই হোম কোয়ারন্টাইনের নিয়ম মানছেন‌ না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

এছাড়াও আরো যেসব এলাকা ভবিষ্যতে লকডাউনের সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে মাদারীপুরের অন্যান্য উপজেলা সহ শরিয়তপুর ও ফরিদপুর উল্লেখ্যযোগ্য।

নিজস্ব প্রতিবেদক
মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।